ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : ইসি সচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জানুয়ারির মধ্যে ভোটকেন্দ্রের অবকাঠামো ঠিক করার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন ভবনে সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব,


মহাপরিচালক ও সংস্থার প্রধানদের নিয়ে আলোচনা সভা শেষে এমনটা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ভোটকেন্দ্রের রাস্তা, দেয়াল, দরজা-জানালার সংস্কার কাজগুলো জানুয়ারির মাঝামাঝি সময়ে শেষ করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন । আমাদের ধারণা, ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি নাগাদ এগুলোর অবকাঠামো ঠিকঠাক করা হবে।আখতার আহমেদ বলেন, সংশ্লিষ্ট দফতরগুলোকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে, যাতে ভোটারদের যাতায়াতে কোনো ভোগান্তি না হয়। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর ভোট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তাদের নজরে আনা হয়েছে।


গণভোট প্রসঙ্গে সচিব বলেন, আজকে ৮টি দল এসেছে, তারা নভেম্বরে গণভোট চায়, আমরা শুনেছি। গতকাল পত্রিকাতেও দেখলাম, এটা নিয়ে সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার শুধুমাত্র সরকারের। এটা কমিশনের এখতিয়ার নয়। সরকার যে সিদ্ধান্ত দেবে, কমিশন সে অনুযায়ী কাজ করবে। ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড রোধের বিষয়ে সচিব বলেন, ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। আর সার্বিক নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তারা সেটা পালন করবে।


দলনিরপেক্ষ প্যানেল গঠনের বিষয়ে তিনি বলেন, আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করছি। প্যানেল তৈরির পর কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে যাচাই-বাছাই করা হবে। শেষ মুহূর্ত পর্যন্ত সংশোধন সম্ভব।

ads
ads
ads

Our Facebook Page

↑